• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গম চরাঞ্চলে শপথ পড়িয়ে প্রশংসা কুড়ালেন নরসিংদীর জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

অজয় সাহা:
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে আয়োজিত বাঁশগাড়ি ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে উপস্থিত জনসাধারণকে শপথ পাঠ করান। একই সঙ্গে বাঁশগাড়িসহ সমগ্র নরসিংদীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত জনতা জেলা ম্যাজিষ্ট্রেট এর সাথে সঙ্গে দৃঢ় কণ্ঠে শপথে অংশ নেয়।

দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এর আগমনে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। তার এই জনসচেতনতামূলক উদ্যোগ ও শপথ পাঠের বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সফরকালে জেলা প্রশাসক রায়পুরা উপজেলার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। তিনি আকস্মিকভাবে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ও রায়পুরা থানা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category