• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ॥ বেকারি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা রায়পুরায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ গ্রেপ্তার॥ দেড় বছরের কারাদন্ড শারীরিক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা তামান্নার পাশে রায়পুরা উপজেলা প্রশাসন নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ॥ ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ রায়পুরায় ডব্লিউএইচও ভার্বাল অটোপসি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নরসিংদী জেলা যুবদলের আনন্দ মিছিল

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ৬ জুন ২০২৬ সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ বুলবুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্মিলিত সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখতে হবে। তিনি আরও আহ্বান জানান, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও ডেঙ্গুমুক্ত নরসিংদী নির্মাণ সম্ভব হয়।

কর্মসূচি থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়- সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category