রায়পুরা প্রতিনিধি:
শারীরিক প্রতিকূলতাকে জয় করে অদম্য মনোবল ও মেধার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে শিক্ষার্থী তামান্না। নানা সীমাবদ্ধতার মধ্যেও সে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন লালন করছে।
তামান্নার এই শিক্ষাযাত্রাকে এগিয়ে নিতে এবং রায়পুরা সরকারি কলেজে ভর্তির সহায়তা হিসেবে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নরসিংদী-৩ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এর পরামর্শক্রমে এ অনুদানের ব্যবস্থা করা হয়।
৯ জুন ২০২৬ তামান্নার হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
এ সময় তিনি তামান্নার অধ্যবসায় ও শিক্ষার প্রতি নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়দের মতে, তামান্নার সংগ্রামী জীবন ও শিক্ষার প্রতি অটুট আগ্রহ অন্য শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার দ্রষ্টান্ত। সরকারি এই সহায়তা তার উচ্চশিক্ষার পথকে আরও সহজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।