রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় বছর কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে। রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।