• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ॥ বেকারি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

নরসিংদীতে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়াই অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি ফ্যাক্টরির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১১ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার রামকৃষ্ণ ভান্ডার বেকারি ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রয়োজনীয় বিএসটিআই লাইসেন্স ছাড়াই এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল।

এ ঘটনায় বিএসটিআইয়ের পরিদর্শক রাসেল-এর প্রসিকিউশনের ভিত্তিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী বেকারি মালিককে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।

অভিযানে র‌্যাব ও আনসারের একটি যৌথ দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category