• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ॥ বেকারি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা রায়পুরায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ গ্রেপ্তার॥ দেড় বছরের কারাদন্ড শারীরিক প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা তামান্নার পাশে রায়পুরা উপজেলা প্রশাসন নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর রায়পুরা উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন ২০২৬ শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।

সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা প্রমূখ।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকান্ডে আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category