স্টাফ রিপোর্টার:
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট উপস্থাপন উপলক্ষে নরসিংদীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন ২০২৬ মঙ্গলবার দুপুরে নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আশিকুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান কার্যালয় ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের ব্যবসা- বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, সেবা খাতসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়। এতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে এ তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।