• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

অজয় সাহা,রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর রায়পুরা উপজেলার হোগলাকান্দি এলাকায় নিরাপদ সবজি (ফেরোমন ফাঁদ) উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতা ও অর্থায়নে এবং এসএমএপি-জাইকা প্রকল্পের আওতায় ১৬ জুন ২০২৬ এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার কৃষকরা অংশগ্রহণ করে নিরাপদ সবজি উৎপাদনে ফেরোমন ফাঁদের ব্যবহার, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সাজেদা ফাউন্ডেশনের নরসিংদী জেলার আমিরগঞ্জ এলাকার ব্যবস্থাপক মোঃ মিনহাজুল ইসলাম খান এবং শাখা ব্যবস্থাপক মোঃ মাহাবুব আলমসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন ও নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, ফেরোমন ফাঁদের ব্যবহার বৃদ্ধি পেলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমবে, উৎপাদিত সবজি হবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। মাঠ দিবস শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে নিরাপদ সবজি চাষের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় এবং ফেরোমন ফাঁদের কার্যকারিতা সম্পর্কে ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category