• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি রায়পুরা থানাকে দুটি গাড়ি উপহার দিল এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, রায়পুরায় যৌথ অভিযানে ককটেল-অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূণ খননের আশ্বাস এমপি আশরাফের রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

রায়পুরার কাকন নদী দ্রুত পূণ খননের আশ্বাস এমপি আশরাফের

অজয় সাহা :
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার গুরুত্বপূর্ণ কাকন নদীর দ্রুত পূণ খননের আশ্বাস দিয়েছেন এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দীর্ঘদিন ধরে নদীটির নাব্যতা সংকট, পলি জমে পানি প্রবাহে বাধা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি এ আশ্বাস দেন।

এমপি আশরাফ বলেন, কাকন নদী রায়পুরার কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাথে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূণ খননকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নদী খনন বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় স্থানীয় বাসিন্দারা কাকন নদী দ্রুত খননের আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে নদীটি খননের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে রায়পুরার হাজারো মানুষ উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category