রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয়তাবাদী যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ার ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা জাতীয়তাবাদী যুবদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নরসিংদী শহর, নরসিংদী সদর উপজেলা, মাধবদী পৌরসভা ও মাধবদী থানা যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ।

সঞ্চালনা করেন নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয় সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host