• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সময়ের মুক্তচিন্তা রিপোর্ট:

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন ২০২৬ নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন নরসিংদী স্থানীয় সরকারের উপ পরিচালক এর দায়িত্বে নিয়োজিত উপসচিব মোছাঃ নাদিরা আখতার।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আহসানুল হক মিটনের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির মাধ্যমে এটি স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপ পরিচালক মোছাঃ নাদিরা আখতার বলেন, গ্রাম আদালত বিষয়ে জনগণের আস্থা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করবেন বলে আমরা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, “অল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করতে সরকার গ্রাম আদালতকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সম্পর্কে হালনাগাদ ধারণা প্রদান এবং মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণ ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category