• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি রায়পুরা থানাকে দুটি গাড়ি উপহার দিল এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, রায়পুরায় যৌথ অভিযানে ককটেল-অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূণ খননের আশ্বাস এমপি আশরাফের রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নরসিংদীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ॥ ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

শিক্ষাই জাতির মেরুদন্ড এই প্রত্যয় নিয়ে শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশের লক্ষ্যে নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রাসেদুজ্জামান।

এছাড়াও জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও অসাধারণ প্রতিভা পুরো আয়োজনকে প্রাণচঞ্চল করে তোলে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি দক্ষ, মানবিক ও আলোকিত জাতি গঠনে শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, নতুন প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা এমন উদ্যোগকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের বহুমুখী বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category