• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরায় ডব্লিউএইচও ভার্বাল অটোপসি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর রায়পুরায় ডব্লিউএইচও  ভার্বাল অটোপসি বিষয়ক একদিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন ২০২৬ উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভার আয়োজন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) সেক্রেটারিয়েট, মন্ত্রিপরিষদ বিভাগ।

সভায় ভার্বাল অটোপসির গুরুত্ব, মৃত্যুর কারণ নির্ধারণে এর ভূমিকা এবং জাতীয় পর্যায়ে স্বাস্থ্য তথ্য ব্যবস্থার উন্নয়নে এর কার্যকারিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। বক্তারা বলেন, সঠিক মৃত্যুর কারণ নির্ণয়, জনস্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভার্বাল অটোপসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগীয় পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডাঃ বেলায়েত হোসেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুন নাঈম, মেডিকেল অফিসার ডাঃ তৌফিক হাসান শাওনসহ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের মাধ্যমে স্বাস্থ্যখাতের কার্যকর পরিকল্পনা গ্রহণ, রোগ প্রতিরোধ এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভার্বাল অটোপসি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category