এস এম আরিফুল হাসান:
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ এর অংশ হিসেবে শিবপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি।
উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা আঞ্চলিক সড়কের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ এর মধ্য দিয়ে ১৩ জুন ২০২৬ এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব রাশেদ, শিবপুর উপজেলা বিএনিপর সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ফিরোজ খান প্রমূখ।
অপরদিকে শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়, বাজনাবো আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।