• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ

Reporter Name
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

অবশেষে বহুল প্রতীক্ষিত নরসিংদী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারি মঞ্জরী প্রদান করা হয়েছে। ১৪ জুন ২০২৬ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মঞ্জরীর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি এক জনসভায় নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ঘোষণা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে মেডিকেল কলেজটির নিজস্ব ভূমি ও ভবন না থাকায় প্রাথমিক পর্যায়ে নরসিংদী জেলা হাসপাতালের ৮ তলা নতুন ভবনের তিনটি ফ্লোরে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কলেজটি পরিপূর্ণ রূপ পাবে।

নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেডিকেল কলেজের সরকারি অনুমোদন জেলায় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের নিজ জেলায় উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ সৃষ্টি হবে এবং অঞ্চলের স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category