• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামলার শিকার স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে হাসপাতালে মনজুর এলাহী এমপি

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা মিয়াকে দেখতে গেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে তিনি নরসিংদী জেলা হাসপাতালে গিয়ে মোস্তফা মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে সন্ত্রাসীরা মোস্তফা মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকাজুডড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এদিকে আহত মোস্তফা মিয়াকে দেখতে হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও উপস্থিত হন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category