এস এম আরিফুল হাসান:
আসন্ন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন। ইতোমধ্যে গ্রাম- গঞ্জ, পাড়া- মহল্লা, হাট-বাজার ও চা-স্টলে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
জানা যায়, মোঃ রুহুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের একবার খেলাধুলা বিষয়ক সম্পাদক এবং দুইবার সালে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ১৯৮৮ সালে নরসিংদী সরকারী কলেজ কেন্দ্রিক চর- কুমিল্লা ঐক্যজোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হয়ে পরবর্তীতে টানা পাঁচ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সাল থেকে প্রায় আট বছর নরসিংদী সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নরসিংদী জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক এবং বর্তমানে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক আন্দোলন- সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে প্রায় অর্ধ ডজন মামলার আসামি ছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তিনি সমানভাবে সক্রিয়।
তিনি নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এবং স্থানীয় মসজিদ-মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়দের মতে, মানবিক গুণাবলি ও জনসেবামূলক কর্মকান্ডের কারণে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তাকে দেখতে চান এলাকাবাসী।