• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নরসিংদীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রায়পুরায় ৭০ কৃষকের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত মনোহরদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সরকারি মঞ্জরী পেলো নরসিংদী মেডিকেল কলেজ শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি রায়পুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদরের হাজীপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫), খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪) এবং পলাশ উপজেলার জিনারদী এলাকার অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকা থেকে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হত্যার হুমকিও দেওয়া হতো। অভিযানকালে গ্রেপ্তারকৃত ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

নরসিংদীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ বলেন, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক হানি ট্র্যাপের শিকার হয়। বিষয়টি নজরে আসলে পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের চার জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে| এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category