এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামুলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ, আরএমও ডাঃ শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন প্রমূখ। র্যালি শেষে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন।