বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

আওয়ামী ফ্যাসিস্টরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনায় লিপ্ত রয়েছে : মনজুর এলাহী

Reporter Name / ৭৫১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, আগামী ১৭ নভেম্বর আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তারা যে কোনো ধরণের সহিংসতা করতে পারে। এব্যাপারে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর অবস্থান নেয়ার জন্য আহবান জানিয়েছেন।

তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন।

মনজুর এলাহী বলেন, আওয়ামী ফ্যাস্টিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি। আমাদের বিরুদ্ধে শিবপুরে ৩৫টি মামলা দায়ের করা হয়েছিল। এক হাজার লোককে আসামী করা হয়েছিল। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি জানান, বিপদের সময় আমি আপনাদের সাথে ছিলাম, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া নেতাকর্মীদের ছাড়িয়ে আনতে আমি আর্থিকসহ সকল প্রকার সহযোগিতা করেছি।

শিবপুরের আজকের এই জনসভা একটি মহাসমুদ্রে পরিণত হয়েছে বলে তিনি অভিহিত করেন। জনসভায় শিবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার শিবপুর আসন থেকে তরুণ নেতা বিএনপির জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মন্জুর এলাহীকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদার্থ আহবান জানিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি তোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।

হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে পরে একটি বিশাল র্যালী শিবপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host