বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

রায়পুরার মেথিকান্দা স্টেশনে ৭৩৭ ও ৭৫০ নং এগারোসিন্দুর ট্রেনের যাত্রাবিরতি দাবী

Reporter Name / ৭৪০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ৬টি রেলস্টেশনের মধ্যে প্রধান স্টেশন হচ্ছে উপজেলা সদরের মেথিকান্দা। এই স্টেশনে নেই পর্যাপ্ত আন্তনগর ট্রেনের যাত্রা বিরতী। যুগ যুগ ধরে বৈষম্যের শিকার রায়পুরার রেলযাত্রীদের জন্য মাত্র দু’টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতী রয়েছে। তার মধ্যে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দিনে ৪ বার চলাচলকারী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটির আংশিক যাত্রাবিরতী হয় মেথিকান্দায়।

সকালে ঢাকা অভিমুখী এবং রাতে কিশোরগঞ্জ অভিমুখী এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনের মেথিকান্দায় যাত্রাবিরতী থাকলেও সকালে কিশোরগঞ্জ অভিমুখী ৭৩৭ নং এবং বিকেলে ঢাকা অভিমুখী ৭৫০ নং এগারসিন্দুর এক্সপ্রেস এর স্টপেজ নেই এখানে। এতে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

মেথিকান্দা রেল স্টেশনে সকালে ৭৩৭ নং এবং বিকেলে ৭৫০ নং এগারসিন্দুর এক্সপ্রেস এর যাত্রাবিরতী দেওয়া হলে নরসিংদী জেলার রায়পুরা ও বেলাব উপজেলার বিপুল সংখ্যক মানুষের দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি পূরণ হবে।

বিষয়টি উপলব্ধি করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আন্তঃনগর এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭) এবং এগারোসিন্দুর গোধূলী (৭৫০) এর মেথিকান্দা রেল স্টেশনে মাত্র দুই মিনিটের যাত্রাবিরতির দাবী জানিয়ে এলাকাবাসী পক্ষে আবেদন করেছেন এয়ার কমোডর (অবঃ) মোঃ খালিদ হোসেন।

আবেদনপত্রে বলা হয়েছে, মেথিকান্দা রেল স্টেশনটি রায়পুরা ও বেলাব দুটি উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় এটি এলাকার লক্ষাধিক মানুষের জন্য রেল যোগাযোগের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এই অঞ্চলের ছাত্রছাত্রী, রাজধানীমুখী চাকরিজীবী এবং ব্যবসায়ীরা প্রতিনিয়ত ঢাকা ও কিশোরগঞ্জ রুটে যাতায়াত করেন। কিন্তু ঢাকা- কিশোরগঞ্জ রুটে চলাচলকারী এই দু’টি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ মেথিকান্দা স্টেশনে যাত্রা বিরতী না থাকায় স্থানীয় জনগণ এর সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে।

মাত্র দুই মিনিটের জন্য যাত্রাবিরতির ব্যবস্থা করা হলে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগেরই অবসান হওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host