বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

বৃদ্ধা পরী বেগমকে হুইল চেয়ার উপহার দিলেন রায়পুরার ইউএনও মোঃ মাসুদ রানা

Reporter Name / ৬৪৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

অজয় সাহা:
নরসিংদীর রায়পুরায় বয়সের ভারে ন্যূব্জ একজন অসহায় বৃদ্ধা পরী বেগমকে হুইল চেয়ার উপহার দিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।

পরী বেগম দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে চলতে অক্ষম ছিলেন। উপজেলা প্রশাসনের কাছে সহায়তার আবেদন জানালে ইউএনও মোঃ মাসুদ রানা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং পরী বেগমের নিকট একটি হুইল চেয়ার তুলে দেন।

মানবিক এ উদ্যোগে উপকৃত হয়ে পরী বেগম আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের ভাগ্যপীড়িত ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াতে বদ্ধপরিকর রায়পুরা উপজেলা প্রশাসন। ভালো থাকুক পরী বেগমের মতো সকল অসহায় মানুষ এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host