বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

রায়পুরায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৭৩০ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অজয় সাহা:
প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভূক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে নরসিংদীর রায়পুরায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, স্থানীয় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অগ্রগতি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই কর্মসূচি আরও বিস্তৃত এবং সহজলভ্য করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host