স্টাফ রিপোর্টার:
শিবপুরবাসীসহ নরসিংদী জেলার বিএনপি নেতা-কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রত্যাশা ছিল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা।
শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীর কাছে এ বিষয়ে জোর দাবি জানিয়ে আসছিলেন দলীয় নেতাকর্মীরা। তাদের সেই প্রত্যাশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
সূত্র জানায়, আলহাজ্ব মনজুর এলাহী এমপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট মহলের কাছে তোফাজ্জল হোসেন মাস্টারের অবদান তুলে ধরতে সক্ষম হন।
এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ ২০২৬ তারিখে তোফাজ্জল হোসেন মাস্টারকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে একজন ত্যাগী ও অভিজ্ঞ নেতার যথাযথ মূল্যায়ন হয়েছে এবং এতে শিবপুরসহ পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।