বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

নরসিংদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name / ৭৩১ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলা গত ২৩ নভেম্বর রবিবার ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবেদ টেক্সটাইল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান মনির। উদ্বোধন করেন ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা সৈয়দনগর এর সভাপতি মোহাম্মদ সোহেল রানা খান।

আলোচক ছিলেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলী আহমাদ হোসাইনী। উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলা এর উপদেষ্টা আল্লামা ইসমাইল নূরপুরী।

বিশেষ মেহমান ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা বিভাগ উত্তর এর সভাপতি হাফেজ মাওলানা আবু সালেহ রহমানি, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু ইঊসুফ, সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমীন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক জামিআ ইসলামীয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর এর অধ্যক্ষ হাফেজ মাওলানা কারী মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার।

প্রধান অতিথি মাহবুবুর রহমান মনির হিফজুল কুরআন প্রতিযোগি বিজয়ীদের উদ্দেশ্য বলেন, যারা কুরআন সুন্নাহ’র আলোকে চলেন ও আমল করে করেন তারাই প্রকৃত পক্ষে ভালো মানুষ। তারা আল্লাহকে ভয় করেন। তাদের দ্বারা কখনো দেশ ও সমাজের ক্ষতি হতে পারেনা। কাজেই তোমরা যারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে পুরষ্কার গ্রহণ করছো, তোমরাই আল কুরআন সুন্নাহ’র আলোকে চলবে ও আমল করবে। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host