নরসিংদী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব ইসরাত জাহান কেয়াকে।
২৯ মার্চ ২০২৬ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অতীতে তিনি নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তাঁর দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার জন্য তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।
নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়িত হওয়ায় ইসরাত জাহান কেয়াকে দৈনিক সময়ের মুক্তচিন্তা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তাঁর নেতৃত্বে নরসিংদী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।