বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

কৃষকের হাতে উন্নত জাতের ধান বীজ তুলে দিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

Reporter Name / ৭৫০ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

এম আজিজুল ইসলাম:
রায়পুরায় কৃষকদের মাঝে উন্নত জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।

“কৃষক বাচান দেশ বাচান” স্লোগানে গত রবিবার বিকেলে রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকায় ৫ কেজি করে ১’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ বিতরণ করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক নরসিংদী-৫ রায়পুরা নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এই ধানের বীজ দরিদ্র কৃষকের হাতে তুলে দেন।

ঢাকা এটিআই ছাত্র সংসদের সাবেক প্রতিষ্ঠাতা জিএস ও ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মোহাম্মদ রোকুনুজ্জামান সরকার (উজ্জল) এর সার্বিক ব্যবস্থাপনায় আটাশ, ঊনত্রিশ, একশো পাঁচ ও একশো আট এই চার জাতের ধান বীজ বিতরণ করা হয়।

রায়পুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলকাছ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়া মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পালাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host