বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

২১ নভেম্বর ২০২৫ শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ২২ নভেম্বর ২০২৫ শনিবার পুনরায় ভূমিকম্পে কেঁপে উঠে সমগ্র নরসিংদী জেলা। শনিবার রাতে জেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। বিভিন্ন এলাকার লোকজন ঘরবাড়ী ছেড়ে ফাঁকা মাঠে অবস্থান নেয়।

এমন পরিস্থিতিতে ২৩ নভেম্বর ২০২৫ রবিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, ভূমিকম্পে জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানানো হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host