বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট লেখিকা ফারজানা পারভীন এর লেখা গল্পের বই সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান ২২ মার্চ ২০২৬ তার নরসিংদীস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

লেখিকার স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা ফারজানা পারভীন, ব্যবসায়ী রাসেল বিন হাসানাত, সাংবাদিক মোহাম্মদ জয়নুল আবেদীন, শিমুল আহমেদ, এড. মোঃ শহীদুল্লাহ মিয়া, নুরুন্নাহার ইকবাল, ড. কামরুজ্জামান মাসুদ, সাইফুল ইসলাম আপেল, আবদুল্লাহ আল ফাত্তাহ শামীম, গোলজান সানি, প্রণব সাহা সেন্টু, মোঃ কাউসার হোসাইন, আশরাফ হোসেন রতন, ঝরণা আক্তার, হাজী মোঃ মহিউদ্দিন মুন্না, নাসরীন জাহান শিল্পী, শাহনাজ বেগম লাকী প্রমূখ। ভিন্নমাত্রা প্রকাশনীর পক্ষে মুহাম্মদ মাসুম বিল্লাহ বইটি প্রকাশ করেছেন। প্রচ্ছদ ও বর্ণ বিন্যাস করেছেন মুহাম্মদ নাইম বিশ্বাস ও আইয়ুব আলী, বইটির পরিবেশক হিসেবে রয়েছে অন্যধারা পাবলিকেশন্স ও বনলতা প্রকাশনী। অনলাইন পরিবেশক রকমারি ডটকম। আমেরিকায় মুক্তধারা- জ্যাকশন হাইটস নিউইয়র্ক, যুক্তরাজ্যে সঙ্গীতা লিমিটেড- ২২ ব্রিকলেন লন্ডন এবং ভারতে অরিয়ল- কলেজ ষ্ট্রিট কলকাতা পরিবেশক হিসেবে রয়েছে। বইটির মূল্য বাংলাদেশে ২২০ টাকা, ভারতে ২০০ রুপি, আমেরিকায় ৬ মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে ৫ পাউন্ড।

লেখিকা ফারজানা পারভীন নরসিংদী জেলার সদর উপজেলাধীন হাজীপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বালায় অনার্স মাস্টার্স এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন।

মাতা শরিফা বেগম ও পিতা মৃত ফজলুর রহমানকে বইটি উৎসর্গ করেছেন। ফারজানা পারভীন এর একক এই গল্পগ্রন্থ সপ্তপদী ২০২৬ সালের অমর একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে।

সপ্তপদীতে রয়েছে ৭ টি গল্প। প্রথম গল্প একজন বরুণা, দ্বিতীয় গল্প নিজের জন্য ভালোবাসা, তৃতীয় গল্প মমতার সংসার, চতুর্থ গল্প নিঃশব্দ ভালোবাসা, পঞ্চম গল্প ভালোবাসার দায়বদ্ধতা, ষষ্ঠ গল্প জীবনের দৌড় এবং সপ্তম গল্প ছুটে চলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host