স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডাভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। আমার উপর আস্থা রেখে আমাকে মন্ত্রী দেওয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত।
স্বাস্থ্যসেবাকে আমুল পরিবর্তন করতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুতের দুর্নীতি করে গেছেন। সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আামাদের কাজ হবে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সরকার ইতিমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড দিয়েছে। পুলিশ এখন ঋনের জন্য কৃষকের কোমরে দাড়ি লাগায়না। কারন ১০ হাজার টাকার ঋণ মাফ করে দেওয়া হয়েছে। সরকার জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি ২২ মার্চ ২০২৬ রবিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা কমিটির আহবায়ক আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের মুখপাত্র আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন।
শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহ সভাপতি ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।