বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

Reporter Name / ৬২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে প্রফুল্ল হয়ে উঠেছে কৃষকদের মন। মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণিরা। সবমিলিয়ে কৃষক পরিবারের মধ্যে এখন উৎসবের আমেজ। মানিকগঞ্জ জেলায় যেন শুরু হয়েছে ‘আমন উৎসব’।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই জাতের আমন ধান চাষ করা হয়—রোপা আমন ও বোনা আমন। সাতটি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছে ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন। বোনা আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৬৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন।

চলতি বছর রোপা আমন আবাদ হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৩৭২ মেট্রিক টন।

নালী ইউনিয়নের কৃষক রতন দেওয়ান বলেন, ‘এ বছর পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। ফলে ধানের ফলন ভালো হয়েছে। আশা করি কিছুটা লাভ করতে পারবো। সময়টা আমাদের জন্য উৎসবের—আমরা একে বলি আমন উৎসব।’

কুড়িগ্রাম থেকে ধান কাটার কাজে মানিকগঞ্জে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়ে মানিকগঞ্জে ধান কাটতে আসি। এ বছর আমাদের এলাকা থেকে ছয়জন এসেছি। তিন বেলা খাবারের পাশাপাশি প্রতিদিন ৭২০ টাকা করে মজুরি ঠিক হয়েছে।’

নবগ্রাম ইউনিয়নের কৃষক সাত্তার ব্যাপারী জাগো নিউজকে বলেন, ‘এক বিঘা জমিতে সাধারণত ৭ থেকে ৮ মণ আমন ধান হয়। তবে কিছু জাত আছে, যেমন ডেপু জাত—এতে ফলন একটু বেশি হয়, প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।’

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকেরা এ বছর ভালো লাভ করবেন। গত বছরের তুলনায় এবার আমন ধানের আবাদও বেড়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host