বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

বাংলাদেশ প্রেস কাউন্সিরের আয়োজনে নরসিংদীতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৯ জানুয়ারী ২০২৬ নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান ও নরসিংদী জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা।

প্রশিক্ষণের ১ম সেশনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের উপর গুরত্ব বিষয়ে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।

২য় সেশনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীনসহ নরসিংদীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও নরসিংদী থেকে প্রকাশিত সংবাদপত্র সমূহের সম্পাদকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host