বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে ———- নতুন স্বাস্থ্য মন্ত্রীর প্রত্যাশা

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রূপে একটি দূর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয়ে পরিণত করা হবে। মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগুরায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরণ হবে।

২০ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসবকথা বলেন। মন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের উপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান ভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার উর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি একাত্ত্বতা পোষণ করে বলেন, আপনারা দোয়া করবেন, যাতে দ্রুত মেডিকেল কলেজ নরসিংদীতে করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালো হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিও ইউনিটের ব্যবস্থা করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা- নেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পর শুক্রবার প্রথম তিনি তার নিজ বাড়িতে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মনোহরদী- বেলাবসহ নরসিংদী জেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host