বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রায়পুরা প্রতিনিধি:

বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে ১০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান এবং ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ ২০২৬ রায়পুরার দারুল ইকরা মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

রায়পুরা ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল্লাহ আফফান আলী জামী’র পরিচালনায় বক্তব্য রাখেন রায়পুরা বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরউদ্দিন, রায়পুরা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অজয় সাহা, ইকরা ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মেহেদী রুবেল প্রমূখ।

সম্মাননা প্রাপ্তরা হলেন, ব্যাক্তি পর্যায়ে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল্লাহ আফফান আল জামী, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম সরকার, চর মরজাল নবচেতনা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ হান্নান প্রধান। প্রতিষ্ঠান পর্যায়ে ওয়াটসন গ্রুপ, রায়পুরা রানার্স কমিউনিটি, রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, খান আইটি হোস্ট ও বাঁশরী শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক, সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সহ সভাপতি তন্ময় সাহা, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ খন্দকার, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, রায়পুরা ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সাংবাদিক প্রণয় সাহা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Web Desing By Khan IT Host