বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

নরসিংদীর চাষীরা প্রচুর পরিমাণ সবজি ও ফল ফলাদি উৎপাদন করে ——–মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

Reporter Name / ৪৮০ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে সবজি ও ফল- ফলাদি উৎপাদনকারী চাষীদের ভূয়সী প্রংশসা করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর চাষীরা কঠোর পরিশ্রম করে প্রচুর পরিমাণ সবজি ও ফল- ফলাদি উৎপাদন করে এবং তা বেশির ভাগ বিভিন্ন দেশে রপ্তানী হয়ে থাকে। শীত কালীন সবজি শেষ হয়ে যাবার পর গ্রীষ্মকালীন সবজি আসার জন্য প্রায় এক মাসের মত একটি সময় থাকে। এই সময়টায় সবজির দাম বেড়ে যায়। আবার শীতের শেষ সময় সবজির দাম অনেক কমে যায় যে, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্থ হয়। কৃষক যেন তার উৎপাদিত সবজিটা সংরক্ষণ করতে পারে এবং কৃষকরা ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য আমরা মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবো।

আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় উপজেলা। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি এবং হাতিয়ার রয়েছে। তাই সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ সব বাহিনীর সমম্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেঁটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানী বন্ধের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আইন- শৃংখলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু- শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকার। সাংবাদিকরা তাদের দায়িত্ব ভালভাবে পালন করে যাচ্ছে বলেই দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতির এতোটা উন্নতি। সব সময় সঠিক সংবাদ পরিবেশন করলেই দেশবাসী লাভবান হয়। তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, আপনারা সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা।

দুর্নীতি এবং মাদক যতদিন সমাজ থেকে নির্মূল করতে না পারবো, ততদিন পর্যন্ত সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হবে না। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে এবং আরো হবে, চেষ্টা করে যাচ্ছি।

কারাগার পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চব্বিশের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়, অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, জেলখানায় আটক কয়েদিদের মধ্যে বেশিরভাগই মাদক মামলার আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।

নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনা রয়েছে, পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল য়ৈদ মোঃ মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ৬২ বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন লেঃ কর্নেল ইকতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল- ফারুক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host