বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

নরসিংদীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক

Reporter Name / ৩৮৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ- আল- ফারুক।

১৭ ডিসেম্বর নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ- আল- ফারুক।

উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। নরসিংদীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, নরসিংদীতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ এবং চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে সার্বক্ষণিক পুলিশী তৎপরতা জোরদার করা, বৃহত্তর রায়পুরা উপজেলার চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন নিয়ে নতুন থানা স্থাপন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা নিবারণ রায় ও আবদুর রহমান ভূইয়া, নবনির্বাচিত সভাপতি মাখন দাস, নব নির্বাচিত সহ সভাপতি হলধর দাস, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত, নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও মাটির পুতুল সম্পাদক আমজাদ হোসেন, সময় টিভির নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল প্রমূখ।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোস্তফা কামাল সরকার, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন, ইনডিপেনডেন্ট টিভির নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ভুইয়া, নব নির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক সোহেল এস হোসেন, নব নির্বাচিত সাহিত্য সম্পাদক আবুল বাশার বাছির, নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও নরসিংদী সারাদিন সম্পাদক এ টি এম মোস্তফা বাবর প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host