স্টাফ রিপোর্টার:
নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী ২০২৬ বিকেলে পশ্চিম ব্রাহ্মন্দী মদন মোহন আখড়া প্রাঙ্গনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার চিত্ত রঞ্জন হাবুল মালাকার এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বি জি রশিদ নওশের, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ¦ ফারুক উদ্দীন ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস মোস্তফা আহমেদ, সাবেক হিন্দু সমাজ কল্যাণ সম্পাদক সঞ্জয় কুমার বুলবুল মালাকার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমূখ।
সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা মোড়ে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল।
বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ শাজাহান মিয়া, নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ প্রমূখ।