স্টাফ রিপোর্টার:
নরসিংদী-২ নির্বাচনী এলাকায় মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।
২৯ ডিসেম্বর ২০২৫ পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার ইশতিয়াক আহমেদ এর নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।
পলাশ উপজেলা এবং সদরের আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত নরসিংদী-২ নির্বাচনী এলাকায় ইতিপূর্বে চার বার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির এই হ্যাভিওয়াট প্রার্থী।
মনোনয়ন পত্র দাখিলের সময় পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।