স্টাফ রিপোর্টার:
পলাশ উপজেলা এবং সদরের আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত নরসিংদী-২ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নরসিংদী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আমজাদ হোসাইন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর ২০২৫ নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন। নরসিংদী জেলা জামায়াতের আমীর মাও. মুসলেহুদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় তার সাথে ছিলেন।