শিবপুর প্রতিনিধি:
নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর ২০২৫ শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।
নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল হারিস রিকাবদার কালামিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কলেজ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দলীয় নেতা কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।