বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া নরসিংদীর শান্তকে তারেক রহমান এর শুভেচ্ছা

Reporter Name / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২০২৫- ২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিয়াকায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তার হাতে তুলে দেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

১৪ জানুয়ারী ২০২৬ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্ত এর হাতে ক্রেস্ট তুলে দেয়ার সময় তিনি বলেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইলো। এসময় তিনি শান্তর বাবা এবং তার পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে আরো ভাল রেজাল্ট করার জন্য শান্তকে তিনি উদ্ধুব্ধ করেন এবং বলেন, তুমি আমাকে আংকেল বলে ডাকবে এবং ফোন করে বলবে, “আংকেল আমি এমন রেজাল্ট করেছি”।

এসময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদীতে তার গ্রামের বাড়ীতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস দেন।

শান্ত নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হয়। জাহাঙ্গীর আলম শান্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই- বোনের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host