বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী বিএনপি থেকে বহিষ্কার, প্রধান আসামী নূরাসহ আরও ২ জন গ্রেপ্তার

সমৃদ্ধ নরসিংদী গড়তে উন্নয়ন পরিকল্পনা জানালেন নরসিংদী-১ আসনের জামায়াতের প্রার্থী ইব্রাহিম ভূঞা

Reporter Name / ৩২৫ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সমৃদ্ধ নরসিংদী গড়তে ১৫টি উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন নরসিংদী-১ (সদর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা।

২৮ জানুয়ারী ২০২৬ বুধবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন।

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং নৈতিক- সমাজবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ, নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, মাধবদীর শিল্পোন্নয়নের লক্ষ্যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি ফাইভ স্টার মানের হোটেলসহ নরসিংদী জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম প্রতিষ্ঠা, চরাঞ্চলের সাথে স্থলপথে সংযোগ বৃদ্ধি ও চরাঞ্চলে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা, মেঘনার চর এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, নদী দূষণ ও বালু উত্তোলণ সিন্ডিকেট বন্ধ করা এবং নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ তার উল্লেখযোগ্য উন্নয়ন পরিকল্পনা।

তবে নরসিংদীবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবী নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতী ও ট্রেনের আসন বৃদ্ধি বিষয়ে তিনি কোন পরিকল্পনার কথা উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, এনসিপি নেতা নূর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ছলিমুল্লাহ আজীজ ও খেলাফত মজলিশ এর নুরুল আবাছার। সঞ্চালনা করেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক এডভোকেট আমীরুল ইসলাম আমীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host