শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাছেত কাসেমী।
পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও নরসিংদী–- ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম। তিনি সংগঠনের প্রতিষ্ঠা, সংগ্রাম, ত্যাগ ও আদর্শিক অবস্থানের ইতিহাস তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে দেশের যে কোনো সংকটপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানুষের দুঃসময়ে সংগঠন সবসমযয় ঢাল হয়ে দাড়িয়েছে। অতীতের স্বৈরাচারী শাসনামলে খেলাফত মজলিসের নেতা- কর্মীদের উপর বিশেষভাবে নির্যাতন চালানো হয়েছিল। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে জীবনবাজি রেখে আমীরে মজলিসের নির্দেশে মাঠে নামার ঘটনার কথাও স্মরণ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সহ সভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রাসুলপুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।