স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল গুলো তাদের প্রার্থী বাছাই শুরু করে। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রাপ্ত ৩৬ টি নারী আসনের মধ্যে নরসিংদী থেকে তিনজন মনোনয়ন পেয়েছেন।
তারা হলেন নরসিংদী জেলা বিএনপির সম্মানীত সদস্য ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি শিরীন সুলতানা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশীথা এবং নারী নেত্রী ফাহমিদা হক।
শিরীন সুলতানা নরসিংদী সদর আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সহধর্মিনী নরসিংদী সদরের চিনিশপুরের বাসিন্দা।
সেলিনা সুলতানা নিশীথার বাড়ী মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে।
ফাহমিদা হক এর বাড়ী বেলাব উপজেলায়।
যেহেতু বিএনপির প্রাপ্ত ৩৬ আসনের বিপরীতে সমসংখ্যক প্রাথী মনোনয়ন দিয়েছেন, সেহেতু নির্ধারিত দিনে মনোনয়ন পত্র দাখিলের পর তারা তিনজনসহ ৩৬ জনের সকলেই বিনা প্রতিদ্বান্দ্বিতায় নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত।
অপরদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নরসিংদীর কেউ মনোনয়ন পাননি।