মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী থেকে নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ৩ নারী জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান

আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না———-মামুনুল হক

Reporter Name / ৫৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আরিফুল হাসান:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ প্রেমিক ইসলামী জনতার যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। আমরা আগামীর দূর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যে আন্দোলন আমরা শুরু করেছি, হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নরসিংদী -৩ (শিবপুর) আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম। উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী। শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।

সমাবেশে নরসিংদী- ৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলাম এর হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host