রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ মসিউর রহমান সেলিমের ইন্তেকাল

Reporter Name / ৩৫৫ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নরসিংদী প্রেস ক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মসিউর রহমান সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাইহি রাজিউন)।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) ঢাকার ধানমন্ডি ক্লিনিকে বিকাল ৪ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া মহল্লার মরহুম ক্যাপ্টেন সাইদুর রহমানের জৈষ্ঠ্য ছেলে মশিউর রহমান সেলিম দীর্ঘদিন যাবৎ কিডনীসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে যান।

সদালাপি মিষ্টভাষী সেলিম দীর্ঘদিন যাবৎ নরসিংদীতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।

তিনি নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নব নির্বাচিত সভাপতি মাখন দাস, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host