রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

Reporter Name / ৪৮৬ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।

সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

গৌরবের এই দিনটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নরসিংদী কালেক্টরেট ভবনের সম্মূখভাগে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৮ টায় নরসিংদী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ। পরে মুনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বিকেলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী পৌরপার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়। মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নারীদের ক্রীড়ানুষ্ঠান এবং নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host