রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়পুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name / ৪৬৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলা হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের ১০ ডিসেম্বর।

দিবসটিকে প্রতিবছর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্মরণ করা হয়।

এ উপলক্ষে ১০ ডিসেম্বর ২০২৫ রায়পুরা হানাদার মুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

উপজেলা হলরুমে প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

রায়পুরা ইউনিট কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম. এ হান্নান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রায়পুরার ভূমি প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং স্বাধীনতার মূল্যবোধ লালন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মহাব্বত আলী। পুরো অনুষ্ঠান জুড়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে উপস্থিতদের মাঝে উৎসাহ- উদ্দীপনা বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host