রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা

Reporter Name / ৫২৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রাওশান গুল ফিরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আহমদে প্রমূখ।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধিত হন অদম্য নারী- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী রাশিদা বেগম, সফল জননী জাহানারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ছাবিকুন্নাহার। অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host