রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জমির উপরিভাগ কর্তনের অভিযোগে শিবপুরে মোবাইল কোর্টের অভিযান নরসিংদী সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, আটক ২ নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের পরবর্তী চেয়ারম্যান হবেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরবাসীর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি শিবপুরের সাবেক এসিল্যান্ড হলেন নরিসংদীর জেলা প্রশাসক ॥ সাবেক পৌর প্রশাসক হলেন জেলা পরিষদ প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর নতুন জেলা প্রশাসক নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ইবনেসিনায় জরিমানা, ল্যাবএইড জেনারেল হাসপাতাল সিলগালা আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত —- স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল ফারজানা পারভীন এর লেখা গল্পগ্রন্থ সপ্তপদী’র প্রকাশনা অনুষ্ঠান রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৪ নভেম্বর নবধারার আয়োজনে বই উপহার দিবস পালন ॥ জাতীয় ভাবে পালনের জন্য আবেদন

Reporter Name / ৬৯৩ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
২৪ নভেম্বর বই উপহার দিবস পালন করেছে নরসিংদীর নবধারা প্রি-স্কুল।

বই উপহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।

নবধারা প্রি- স্কুলের পরিচালক কামরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন, নরসিংদী জেলা স্কাউটস এর সম্পাদক মনজিল এ মিল্লাত ও রায়পুরা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু।

নবধারা ক্যাম্পাসের গ্রন্থগার আলোঘর এর সেরা পাঠক অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ ছানাউল্লাহ অনুভূতি প্রকাশ করেন।

নবধারা প্রি-স্কুলের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নবধারার চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

অনুষ্ঠানে স্কুলের সকল অভিভাবক এর পক্ষ থেকে শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।

আলোঘরের নিয়মিত পাঠকদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়। নবধারা নিজস্ব উদ্যোগে আজকে বই উপহার দিবসটি আয়োজন করা হয়।

ভবিষ্যতে জাতীয়ভাবে বই উপহার দিবস পালনের জন্য শিক্ষা উপদেষ্টা বরাবর নবধারা প্রি-স্কুলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Desing By Khan IT Host